Air India Express: মদ্যপ অবস্থায় মাঝ আকাশে বিমানসেবিকার শ্লীলতাহানি করার অভিযোগ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীকে গ্রেফতার
যাত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বিমানে মদ্যপান করছিলেন। যখন তাঁকে ক্রু সদস্যরা মদ্যপানে বাধা দেন সেই সময়ে এক বিমানসেবিকার শ্লীলতাহানি করেন তিনি।
মাঝ আকাশে বিমানসেবিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেরর (Air India Express) IX-১৯৬ বিমানে এক যাত্রীর বিরুদ্ধে বিমানসেবিকাকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে দুবাই (Dubai) থেকে জয়পুরের (Jaipur) উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। ওই যাত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বিমানে মদ্যপান করছিলেন। যখন তাঁকে ক্রু সদস্যরা মদ্যপানে বাধা দেন সেই সময়ে এক বিমানসেবিকার শ্লীলতাহানি করেন তিনি। জয়পুর বিমানবন্দরে বিমানটি অবতারণ করার সঙ্গে সঙ্গেই সিআইএসএফ (CISF) কর্মীদের ডেকে পাঠানো হয়। সিআইএসএফ অভিযুক্ত যাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই বিমানসেবিকা যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন।
মদ্যপ অবস্থায় মাঝ আকাশে বিমানসেবিকার শ্লীলতাহানি করার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে
◆ जयपुर एयरपोर्ट पर क्रू मेंबर ने CISF जवानों को बुलाया, CISF ने युवक को पुलिस के हवाले कर दिया
◆ जयपुर एयरपोर्ट थाने में एयर होस्टेस के साथ छेड़खानी की शिकायत दी गई है
◆ शुक्रवार की रात 12:45 पर फ्लाइट IX-196 दुबई से जयपुर के लिए रवाना हुई थी
— News24 (@news24tvchannel) June 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 28, 2025 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

