Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর আকস্মিক মৃত্যু, ফের কাঠগড়ায় বিশ্ববিদ্যালয়!
বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিয়ন রুম সংলগ্ন ঝিলে ছাত্রীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক ছাত্রীর আকস্মিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিয়ন রুম সংলগ্ন ঝিলে ছাত্রীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে পুকুরে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে কিনা এবিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের আকস্মিক এবং মর্মান্তিক মৃত্যু নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মানুষ। ছাত্রীর মৃত্যুর পর পরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও নানাবিধ বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও পড়ুন: Cyber Fraud Case: ভিনরাজ্য থেকে বাংলায় এসে সাইবার প্রতারণার ফাঁদ, মোহনপুর থেকে গ্রেফতার ৮ যুবক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আকস্মিক মৃত্যু
STORY | Jadavpur University female student found unconscious in campus, dies
A female student of Jadavpur University (JU) was declared dead after being rushed to a nearby hospital in unconscious state on Thursday night, a senior university official said.
READ:… pic.twitter.com/3sE9Iqsp3v
— Press Trust of India (@PTI_News) September 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

