Bangladesh: ফের উত্তপ্ত বাংলাদেশ, শীতলকুচিতে মোতায়েন বিএসএফ
শয়ে শয়ে বিক্ষোভকারীর চাপে ইস্তফা দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হাসানের পদত্যাগের পরেই পদ্মপারের দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়।
প্রধান বিচারপতি পদে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ঘনিষ্ঠ' ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে শনিবার আদালত ঘেরাও অভিযান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শয়ে শয়ে বিক্ষোভকারীর চাপে ইস্তফা দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হাসানের পদত্যাগের পরেই পদ্মপারের দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন মহম্মদ আশফাকুল ইসলাম। ক্রমাগত চলতে থাকা বাংলাদেশের রাজনৈতিক অশান্তির পরিস্থিতির উপর নজর রাখছে নয়া দিল্লি। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরও সতর্ক হল পশ্চিমবঙ্গ। এবার কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির (Sitalkuchi) পাঠানটুলিতে সীমান্ত এলাকায় বিএসএফ (BSF) মোতায়েন করা হয়েছে।
শীতলকুচির পাঠানটুলিতে বিএফএফ...
#WATCH | West Bengal: BSF personnel have been deployed at Pathantuli in Sitalkuchi, Cooch Behar amid a political crisis and violence in Bangladesh. pic.twitter.com/Ru335uxe7C
— ANI (@ANI) August 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 10, 2024 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

