Varanasi: বছরের প্রথম গঙ্গা আরতি ও সূর্য পূজার সূচনা বারাণসীর অসি ঘাটে, দেখুন তারই এক ঝলক (রইল ভিডিও)

সূর্য গঙ্গায় ডুব দিতেই জ্বলে ওঠে কয়েকশো প্রদীপ। ঘণ্টা নেড়ে ফুল হাতে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় বৈদিক মন্ত্র। মা গঙ্গার বিশেষ পুজো শেষে ঘিয়ে ডোবানো সলতেয় জ্বলে ওঠা পঞ্চপ্রদীপ হাতে পুরোহিতরা শুরু করেন গঙ্গা আরতি।

Varanasi: বছরের প্রথম গঙ্গা আরতি ও সূর্য পূজার সূচনা বারাণসীর অসি ঘাটে, দেখুন তারই এক ঝলক (রইল ভিডিও)
First Ganga Arati at Varanasi Photo Credit: Twitter@ANI

সূর্য গঙ্গায় ডুব দিতেই জ্বলে ওঠে কয়েকশো প্রদীপ। ঘণ্টা নেড়ে ফুল হাতে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় বৈদিক মন্ত্র। মা গঙ্গার বিশেষ পুজো শেষে ঘিয়ে ডোবানো সলতেয় জ্বলে ওঠা পঞ্চপ্রদীপ হাতে পুরোহিতরা শুরু করেন গঙ্গা আরতি। এই আরতি দেখতে বারাণসীর গঙ্গাবক্ষে জড়ো হন কয়েক হাজার পর্যটক।শুধু সূর্যাস্ত নয় সূর্যোদয়ের সময় সূর্য পূজার সময়ও চাক্ষুষ করা হয় প্রথা মেনে চলা আসা বারাণসীর ঘাটের এই আরতি।

গতকাল শেষ হয়েছে পুরানো বছর ২০২৩। আজ সকাল তাই নতুন বছরের সূচনা। ২০২৪ এর প্রথম দিনে উত্তরপ্রদেশের বারাণসীর অসি ঘাটে বৈদিক মন্ত্রোচ্চারণের পাশাপাশি অনুষ্ঠিত হল গঙ্গা আরতি ও সূর্য পূজারও। দেখুন তারই এক ঝলক-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).