Pahalgam Terror Attack: পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের, দেখুন ভিডিয়ো
পহেলগামে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে প্যারিসেও অসংখ্য প্রবাসী ভারতীয় রবিবার রাস্তায় নেমেছেন।
পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে প্যারিসেও অসংখ্য প্রবাসী ভারতীয় রবিবার রাস্তায় নেমেছেন। আইফেল টাওয়ারের সা্মনে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সকলেই এই ঘটনার প্রতিবাদে জমায়েত করেছেন। এমনকী তাঁদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হন ফ্রান্সের নাগরিকরাও। এক মহিলা প্রবাসী ভারতীয় এই প্রসঙ্গে বলেন, “আমরা পহেলগামের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছি। যদিও ভারত সরকার ইতিমধ্যেই এই হামলার বিরুদ্ধে পাকিস্তানকে জবাব দিতে শুরু করে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদী জানেন এবার পাকিস্তানিদের সঙ্গে কী করা উচিত। ওদের উচিত শিক্ষা দিতে ভালোই জানেন আমাদের প্রধানমন্ত্রী”।
দেখুন ভিডিয়ো
Paris, France: Members of the Indian community held a protest in front of the Eiffel Tower, condemning the terrorist attack in Jammu and Kashmir's Pahalgam pic.twitter.com/ogRGxD66iH
— IANS (@ians_india) April 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 10:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

