Pahalgam: দেশের একতার বার্তা রেখে কাশ্মীরে ফিরছেন পর্যটকরা
দেশে একতার বার্তা দিয়ে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় পর্যটক আসা শুরু হয়েছে। গত মঙ্গলবার পেহলগামে হামলার পর জম্ম-কাশ্মীর থেকে প্রায় সব পর্যটকই যে যার রাজ্য়ে বা দেশে ফিরে গিয়েছিলেন।
Pahalgam Terror Attack: ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরছে জম্মু-কাশ্মীর। দেশ-বিদেশের পর্যটকরা আবার ফিরতে শুরু করেছেন ভূ-স্বর্গে। জঙ্গিদের উদ্দেশ্য হল দেশকে ভয় পাইয়ে দেওয়া, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। সেই উদ্দেশ্য ব্যর্থ করতে দেশে একতার বার্তা দিয়ে পেহলগাম সহ জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় পর্যটক আসা শুরু হয়েছে। গত মঙ্গলবার পেহলগামে হামলার পর জম্ম-কাশ্মীর থেকে প্রায় সব পর্যটকই যে যার রাজ্য়ে বা দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু এরপর পর্যটকরা আবার আসছেন ভূ-স্বর্গের সৌন্দর্য দেখতে। কলকাতা থেকে বেঙ্গালুরুর বেশ কয়েকজন পর্যটক শ্রীনগরে আসেন। তাদের পেহলগামে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। ক্রোয়েশিয়া থেকে আসা কয়েকজন পর্যটকও ভূ স্বর্গে ঘুরতে এসেছেন। বলিউড অভিনেতা অতুল কুলকার্ণি কাশ্মীরে গিয়ে পর্যটকদের সেখানে আসার বার্তা দিয়েছেন। কাশ্মীরে বসে অতুল কুলকার্নি দেশবাসীকে আবেদন জানিয়েছেন, " আমরা এখানে আসব, কাশ্মীর আমাদের।"
দেখুন কাশ্মীরে গিয়ে কী বলছেন অভিনেতা অতুল কুলকার্নি
'Kashmir Hamara Hai'
💕@atul_kulkarni pic.twitter.com/3SUjwBwgtf
— Satish Acharya (@satishacharya) April 27, 2025
পর্যটকরা ফিরছেন ভূ-স্বর্গে
Resilience, beauty prevail: Tourists back in Pahalgam
‘We heard about the incident before arriving, but we were determined to come to Kashmir’https://t.co/n8d2PGWvPs
— Gulf News (@gulf_news) April 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

