Jasprit Bumrah MI: আইপিএলে নীল জার্সিতে বড় নজির বুমরার

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্টেসের প্রোটিয়া ওপেনার আইডেন মার্করাম-কে আউট করে মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা।

Jasprit Bumrah MI: আইপিএলে নীল জার্সিতে বড় নজির বুমরার
Jasprit Bumrah (Photo Credits: PTI)

Jasprit Bumrah: চোট সারিয়ে আইপিএলে ফিরে বড় নজির গড়লেন জশপ্রীত বুমরা। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্টেসের প্রোটিয়া ওপেনার আইডেন মার্করাম-কে আউট করে মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলছেন বুমরা।

বুমরা ভাঙলেন মালিঙ্গার রেকর্ড

মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গার ১৭০টি উইকেট নেওয়ার নজির এদিন ভাঙেন গুজরাটের তারকা পেসার। আইপিএলে ১২ বছর খেলে বুমরার ১৭২টি উইকেট নেওয়া হয়ে গেল। মালিঙ্গা ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত মুম্বইয়ের জার্সিতে১২২টি ম্যাচ খেলে ১৭০টি উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডটাই এদিন ভাঙলেন বুমরা। ২০০৯  প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা যুজবেন্দ্র চাহাল (২১৪)-এর দখলে আছে।

নজিরের বুমরা

আইপিএলে সাফল্যের শেষ কথা হলেন বুমরা

আইপিএলে বুমরা-র একবার পাঁচ উইকেট, ৩ বার ৪ উইকেট নেওয়ার নজির আছে। পাঁচটা আইপিএল ট্রফি থাকা বুমরার টুর্নামেন্টের ইতিহাসে সেরা ডেথ ও কৃপণ বোলার তা নিয়ে কারও সন্দেহ নেই। প্রসঙ্গত, ২০২১৩ আইপিএলে বুমরার অভিষেক ম্যাচ আউট করেছিলেন বিরাট কোহলিকে। বুমরা নামার বছর থেকেই পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ন্সের সাফল্যের চাকা ঘুরতে শুরু করেছিল।

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).