Little Uzbekistan Girl Recreates Kareena Kapoor: অভিব্যক্তিতে করিনাকেও দশ গোল, উজবেকিস্তানের খুদে ভাইরাল নেটপাড়ায়, দেখুন

উজবেকিস্তানের নার্মিনা সোদিকোভা (৬) সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, টিভিতে চলছে করিনার 'ওহ মাই ডার্লিং' গানটি। টিভি-র সামনে নাচছে নার্মিনা।

Little Uzbekistan Girl Recreates Kareena Kapoor: অভিব্যক্তিতে করিনাকেও দশ গোল, উজবেকিস্তানের খুদে ভাইরাল নেটপাড়ায়, দেখুন
6 Year old Uzbekistan Girl Recreates Kareena Kapoor's Expressions (Photo Credits: Instagram)

মাত্র ৬ বছর বয়সেই করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) বলে বলে দশ গোল দিচ্ছেন একরত্তি। অভিনেত্রীর ছবি মুঝসে দোস্তি কারোগে'-এর 'ওহ মাই ডার্লিং' (Oh My Darling) গানের সঙ্গে এক খুদের নাচের ভিডিও সমাজমাধ্যমে ঝড় তুলেছে। একরত্তির চোখ মুখের অভিব্যক্তি তাক লাগিয়েছে নেটবাসীকে। বলি অভিনেত্রীদের থেকে কোন অংশে যেন কম নয় সে। উজবেকিস্তানের নার্মিনা সোদিকোভা (৬) সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, টিভিতে চলছে করিনার 'ওহ মাই ডার্লিং' গানটি। টিভি-র সামনে নাচছে নার্মিনা। একটি কালো টি-শার্ট যার উপর বড় গোলাপি রঙের একটি বো করা আর নীচে নীল রঙের জিন্স আর তাতেই করিনাকে টক্কর দিয়ে নাচছেন সে।

দেখুন উজবেকিস্তানের ওই খুদের ভিডিওঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).