Pahalgam Terror Attack: লন্ডনে পাক হাই কমিশনের সামনে আবারও ভারতীয়দের বিক্ষোভ কর্মসূচি, দেখুন ভিডিয়ো
পহেলগামে হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে।
পহেলগামে হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। এরপর চলতি সপ্তাহেই লন্ডনে (London) পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে ভারতীয়রা। এদিকে রবিবারই ভারতীয় হাই কমিশনের সামনে জলচুক্তি বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখায় পাক নাগরিকরা। পাল্টা পাকিস্তানি হাই কমিশনের সামনে এদিনই ভারতীয়রাও বিক্ষোভ দেখায়। উপস্থিত হন অসংখ্য প্রবাসী ভারতীয়রা। চারদিকে মোতায়েন ছিল পুলিশ।
প্রবাসী ভারতীয়রা লন্ডনে প্রতিবাদ দেখান
এই বিক্ষোভ প্রসঙ্গে এক প্রবাসী ভারতীয় বলেন, পহেলগামে যে নিন্দাজনক হামলা হয়ছিল, এদিন সেই হামলার প্রতিবাদেই আমরা রাস্তা্য় নেমেছে। এই তো প্রথম পাকিস্তানি জঙ্গিরা জম্মু-কাশ্মীরে হামলা চালায়নি। বরং আগেও একাধিকবার হামলা করেছে। এর জবাব এবার পাকিস্তানকে দেবে ভারত। আমরা প্রবাসে রয়েছি ঠিকই, কিন্তু এখানে থেকেও আমরা আমাদের দেশকে সমর্থন করে যাব।
দেখুন ভিডিয়ো
#WATCH | United Kingdom: Members of the Indian diaspora counter the Pakistani protest outside the Indian High Commission in London. #PahalgamTerroristAttack pic.twitter.com/woLKqFhE0E
— ANI (@ANI) April 27, 2025
পাক দূতাবাসের সামনে আগেও বিক্ষোভ দেখায় ভারতীয়রা
এর আগেও লন্ডনে পাক দূতাবাসের সামনে ভারতীয়রা বিক্ষোভ দেখায়। সেখানে এক পাকিস্তানি আধিকারিক হাত দিয়ে গলা কেটে দেওয়ার হুমকি দেয়। এই নিয়ে একাধিক দেশ পাকিস্তানকে নিন্দা করেছিল। যার ফলে এদিন পাক আধিকারিকরা অফিস থেকে বেরোয়নি।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 09:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

