Delhi Fire: দিল্লিতে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা, রোহিনী ও শকরপুরে লাগল আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

রবিবাসরীয় দুপুরে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শকরপুরে আয়কর বিভাগের অফিসের কাছে একটি জঙ্গলে আচমকাই আগুন লাগে।

Delhi Fire: দিল্লিতে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা, রোহিনী ও শকরপুরে লাগল আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

রবিবাসরীয় দুপুরে দিল্লিতে (Delhi) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শকরপুরে আয়কর বিভাগের অফিসের কাছে একটি জঙ্গলে আচমকাই আগুন লাগে। বেলা ১২টা ৭ মিনিটে গীতা কলোনী ফায়ার স্টেশনে খবর যায়। যার ফলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের গাড়ি। জঙ্গল লাগোয়া হাইওয়ে থাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান গাড়ির যাত্রীরাও। আগুন যাতে হাইওয়েতে ছড়িয়ে না পড়ে, সেইজন্য ঘন্টাখানেক ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। যদিও তারমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।

দিল্লিতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা

অন্যদিকে আবার দিল্লির রোহিনীতেও এদিন দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যাচ্ছে, সেক্টর ১৭-তে শ্রীনিকেতন অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনের পাশে থাকা একটি ঝুপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। পাশেই ছিল ওই আবাসন, তাই বিল্ডিংয়ে যাতে আগুন না লাগে, সেটার জন্য তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

দেখুন অগ্নিকাণ্ডের ভিডিয়োগুলি

আগুন নিয়ন্ত্রণে এসেছে

এদিকে আবাসনে থাকা বাসিন্দাদের সুরক্ষার জন্য বাইরে বের করা আনা হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছ। এখন পকেট ফায়ারগুলি কন্ট্রোলে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 11:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).