Rahul Gandhi: আগামী সপ্তাহেই গুজরাটে রাহুল গান্ধী , মোদী গড়ে আদিবাসী অধিকার সত্যাগ্রহে রাগা
গুজরাট বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জোর জল্পনা দ্রুত গুজরাট বিধানসভা ভেঙে ভোটে যাবে বিজেপি।
গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujrat Vidansabha Elections 2022) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জোর জল্পনা দ্রুত গুজরাট বিধানসভা ভেঙে ভোটে যাবে বিজেপি (BJP)। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছে সব দলই। এবার গুজরাটে গিয়ে প্রচারে নামছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নেপালে বন্ধুর বিয়ে সেরে দেশে ফিরে আগামী সপ্তাহে গুজরাটে যাচ্ছেন রাগা। আগামী মঙ্গলবার, ১০ মে মোদীর রাজ্যের দাহুদে যাচ্ছেন রাহুল।
সেখানে আদিবাসী অধিকার সত্যাগ্রহ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গতবার রাহুলের নেতৃত্বে গুজরাট বিধানসভা নির্বাচনে লড়ে বিজেপি সরকারকে সরাতে না পারলেও ভাল ফল করেছিল কংগ্রেস। এবার গুজরাট ভোটে থাকছে আম আদমি পার্টি-ও। আরও পড়ুন: লাউডস্পিকার বিতর্কে 'ইউ টার্ন'রাজ ঠাকরের
দেখুন টুইট
Rahul Gandhi will visit Gujarat on May 10th. He will launch the Adivasi Adhikar Satyagrah campaign of Congress in Dahod, Gujarat: Congress leader Shaktisinh Gohil
(File photo) pic.twitter.com/LHSmGpMtc1
— ANI (@ANI) May 4, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2022 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

