Noida Expressway Car Fire: ব্যস্ত রাস্তায় অগ্নিকুণ্ডের চেহারা নিল গাড়ি, ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা চালকের
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘন কালো ধোঁয়া গ্রাস করেছিল গোটা এলাকা। গাড়িটিকে এইভাবে দাউদাউ করে জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে।
আগ্রা থেকে নয়ডাগামী একটি চলন্ত গাড়িতে হঠাৎই লাগল আগুন। দ্রুত আগুন গ্রাস করল গোটা গাড়িটিকে। চলন্ত গাড়ি থেকে কোনরকমে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচালেন চালক। ওই মুহূর্তে গাড়িতে আর কেউ ছিল না বলেই জানা যাচ্ছে। ব্যস্ত রাস্তায় আগুনের গোলায় পরিণত হয় আস্ত গাড়ি। উত্তরপ্রদেশের এতমাদপুর কুবেরপুর নয়ডা এক্সপ্রেসওয়ের ঘটনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘন কালো ধোঁয়া গ্রাস করেছিল গোটা এলাকা। গাড়িটিকে এইভাবে দাউদাউ করে জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। তবে চলন্ত গাড়িটিতে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
আগুনের গোলায় পরিণত হয়েছে আস্ত গাড়িঃ
आगरा से नोएडा के तरफ जा रही चलती कार में लगी भीषण आग,देखते ही देखते कार बनी आग का गोला,कार चालक ने कूद कर बचाई जान,एत्मादपुर कुबेरपुर नोएडा एक्सप्रेसवे की घटना।@Uppolice @agrapolice pic.twitter.com/lUjcsCcVky
— Naseem Ahmad Journalist NDTV (@NaseemNdtv) February 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 18, 2025 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

