পেট্রোল পাম্পে (Petrol Pump) এবার এমন একটি ঘটনা ঘটে গেল, যা দেখে শিউরে উঠবেন আপনি। পেট্রোল পাম্পে বসে থাকা এক মহিলাকে পিষে দিয়ে চলে গেল একটি গাড়ি। সবার চোখের এ মহিলাকে পিষে দেয় সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। যা দেখে প্রত্যেকে ভয়ে কেঁপে ওঠেন।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় (Agra) ছেলের সঙ্গে পেট্রোল পাম্পে যান এক মহিলা। তাঁর ছেলে যখন মোটরবাইকে পেট্রোল ভরছিলেন, সেই সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়। ওই মহিলা যখন বসেছিলেন, সেই সময় সেখানে একটি গাড়ি হাজির হয় এবং তাঁকে পিষে দিয়ে চলে যায়।  ওই মহিলাকে যখন গাড়িটি চাপা দেয়, সেই সময় প্রত্যেকে সেখানে ছুটে যান। তবে সেখানেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে রেকর্ড হলে, তা দেখে শিউরে ওঠেন প্রত্য়েকে।

মৃতের নাম মুন্নিদেবী। তিনি ১৫ বছর আগে তাঁর স্বামীকে হারান। তারপর থেকে ছেলে, মেয়েদের নিয়েই তাঁর জীবনযাপন। সেই মুন্নিদেবী যখন ছেলে ললিতের সঙ্গে পেট্রোল পাম্পে গিয়ে মাটিতে বসে থাকেন, দাঁড়াতে না পেরে,  সেই সময় অঘটন ঘটে যায়। তাঁকে পিষে দেয় একটি গাড়ি।

আরও পড়ুন: Shocking Herat Attack Video: 'মৃত্যু পথযাত্রীকে' বাঁচাল সিআইএসএফ, সিপিআর দিয়ে 'যমদূতকে' রুখে দিলেন বীর জওয়ান, দেখুন ভিডিয়ো

দেখুন সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ যেখানে এক প্রৌঢ়াকে ছেলের চোখের সামনে পিষে দেয় গাড়ি...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)