Congress: লোকসভার মুখে ফাঁপরে জাতীয় কংগ্রেস, দলকে ১৭০০ কোটি টাকার নোটিস আয়কর বিভাগের
২০১৭-১৮ এবং ২০২০-২১ সালে কংগ্রেসের আয়কর সমীক্ষা করে এদিন আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ সহ জাতীয় কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।
লোকসভার মুখে ফাঁপরে জাতীয় কংগ্রেস (Congress)। দলকে ১৭০০ কোটি টাকার নোটিস ধরাল আয়কর বিভাগ (Income Tax Department)। বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই ১৭০০ কোটি টাকার নোটিস কংগ্রেসকে পাঠাল আয়কর দফতর। নোটিসের বিষয়টি নিশ্চিত করে কংগ্রেস নেতা বিবেক তনখা জানান, ২০১৭-১৮ এবং ২০২০-২১ সালে কংগ্রেসের আয়কর সমীক্ষা করে এদিন আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ সহ জাতীয় কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।
দেখুন টুইট...
Income Tax Department has issued demand notice of Rs 1700 crores to Indian National Congress. The fresh demand notice is for assessment years 2017-18 to 2020-21 and includes penalty and interest: Sources
— ANI (@ANI) March 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

