CRPF ASI Shoots Self: জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ জওয়ান আত্মঘাতী

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় সিআরপিএফের সহকারী সাব-ইন্সপেক্টর আত্মঘাতী।

CRPF ASI Shoots Self: জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ জওয়ান আত্মঘাতী
Representational Image (Photo: Pixabay)

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের রিয়াসি (Reasi) জেলায় সিআরপিএফের (CRPF) সহকারী সাব-ইন্সপেক্টর আত্মঘাতী। মঙ্গলবার তিনি তাঁর সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। সূত্রে খবর, বিহারের বাসিন্দা ৫৫ বছর বয়সী রাজনাথ প্রসাদ কাটরাতে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরের দিকে যাওয়ার তারাকোট রুটের পাশে একটি অস্থায়ী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পিকেটের ভিতরে নিজেকে গুলি করেন। গুলির শব্দ শুনে প্রসাদের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। আত্মহত্যার উদ্দেশ্য এখনও নিশ্চিত করে জানা যায়নি, পুলিশ তদন্ত শুরু করেছে।

সিআরপিএফের সহকারী সাব-ইন্সপেক্টর আত্মঘাতী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 07, 2025 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).