Jharkhand: ঝাড়খণ্ডের জঙ্গল লাগোয়া এলাকায় আইইডি বিস্ফোরণ, মাওবাদী হামলায় গুরুতর আহত এক সিআরপিএফ জওয়ান
ফের ঝাড়খণ্ডে মাওবাদী হামলা। শনিবার পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা এলাকার সারান্দা জঙ্গলের কাছে তল্লাশি অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণ ঘটে।
ফের ঝাড়খণ্ডে (Jharkhand) মাওবাদী হামলা। শনিবার পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা এলাকার সারান্দা জঙ্গলের কাছে তল্লাশি অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণ ঘটে। যাতে গুরুতর আহত হয় সিআরপিএফ ডগ স্কোয়াডের এক জওয়ান। হামলায় আহত হয়েছে, একটি কুকুরও। ওই কুকুরের হ্যান্ডেলার ছিলেন আহত জওয়ান। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি নিশ্চিত করেছেন পশ্চিম সিংভূমের এসপি অমিত রেনু। এই আইইডি বিস্ফোরণের পর জোরকদমে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিআরপিএফ জওয়ান।
দেখুন পোস্ট
#Breaking An IED explosion was reported in Chhotanagra, Saranda, allegedly carried out by Naxalites. The blast injured members of the CRPF Dog Squad, including dogs and their handlers. West Singhbhum SP Amit Renu has confirmed the incident. pic.twitter.com/E14TFqw25q
— IANS (@ians_india) November 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 08, 2025 08:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

