Amit Shah: প্রাণের ভয় থাকলে ৩১ মার্চের মধ্যে..., মাওবাদীদের জন্য কড়া ভাষায় হুঁশিয়ারি অমিত শাহের

ছত্তিশগড়ে ফের বড়সড় নকশাল অভিযান চালাল যৌথ বাহিনী। গরিয়াবাঁধে এনকাউন্টারে খতম ১০ মাওবাদী। যাঁদের মধ্যে সিসিএম মোডেম বালকৃষ্ণ ওরফে মনোজের মতো নকশাল নেতাও ছিল।

Amit Shah: প্রাণের ভয় থাকলে ৩১ মার্চের মধ্যে..., মাওবাদীদের জন্য কড়া ভাষায় হুঁশিয়ারি অমিত শাহের
Amit Shah (Photo Credit: ANI/X)

ছত্তিশগড়ে ফের বড়সড় নকশাল অভিযান চালাল যৌথ বাহিনী। গরিয়াবাঁধে এনকাউন্টারে খতম ১০ মাওবাদী। যাঁদের মধ্যে সিসিএম মোডেম বালকৃষ্ণ ওরফে মনোজের মতো নকশাল নেতাও ছিল। যাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা এই অভিযান নিয়ে ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফের কোবরা কম্যান্ডোদের প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই অভিযান সম্পর্কে এক্স হ্যাণ্ডেলে পোস্টও করেন তিনি। সেখানে মাওবাদীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, আগামী বছরের ৩১ মার্চের আগে দেশজুড়ে লাল সন্ত্রাসের ইতি হতে চলেছে। এরমধ্যে যাঁদের প্রাণের ভয় রয়েছে তাঁদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন অমিত শাহ।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 10:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).