Gunfight In Jharkhand: উত্তপ্ত ঝাড়খণ্ড, মাওবাদীদের গুলিতে শহিদ ২ জওয়ান, আহত ১
আশঙ্কাজনক অবস্থায় পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি তিনি।
নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডে(Jharkhand) মাওবাদীদের (Maoist) সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই। মাওবাদীদের গুলিতে শহিদ দুই জওয়ান।গুরুতর আহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর এক জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি তিনি।বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পালামৌর মানাতু থানা এলাকার কেদল গ্রামের জঙ্গলে অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। রাত ১২ টায় শুরু হয় এই অভিযান। গুলির লড়াই নিহত হন দুই জওয়ান। আহত হন একজন। উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যে মাওবাদীমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর থেকেই কয়েক মাস ধরে নিরাপত্তাবাহিনীর অভিযানে কোণঠাসা হতে শুরু করেছে মাওবাদীরা।
উত্তপ্ত ঝাড়খণ্ড, মাওবাদীদের গুলিতে শহিদ ২ জওয়ান, আহত ১
VIDEO | Two security personnel were killed and another was injured in a gunfight with members of the banned TSPC, a splinter group of CPI (Maoist), in Jharkhand's Palamu district
Palamu SP Reeshma Rameshan says, “Around 12:30, two police personnel were killed and one was… pic.twitter.com/TjYkSJFKqz
— Press Trust of India (@PTI_News) September 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 04, 2025 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

