Delhi: প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী, অবৈধ অস্ত্র পাচারের অভিযোগে দিল্লি পুলিশের জালে ক্রীড়াবিদ সহ ২
এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, অভিযুক্তরা গত তিন বছরে ১৫০টির বেশি পিস্তল সরবরাহ করেছে। পুলিশ তাদের কাছ থেকে ১২টি সেমি-অটোমেটিক পিস্তলও উদ্ধার করেছে।
সামনেই প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024)। রাজধানীতে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। এরই মাঝে অবৈধ অস্ত্র সরবরাহ করার অভিযোগে দিল্লি (Delhi) পুলিশের স্পেশল সেলের জালে ধরা পড়ল তিন যুবক। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় অবৈধ অস্ত্র পাচারের অভিযোগ উঠেছে ওই তিন যুবকের বিরুদ্ধে। তিন অভিযুক্তের মধ্যে একজন রাজ্যস্তরের ক্রীড়াবিদ বলে জানা গিয়েছে। অভিযুক্তরা হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা পুষ্পেন্দ্র সিং (২৫), নাইম (১৯) এবং যোধপুরের বাসিন্দা মনীশ ভাটি (১৯)। এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, অভিযুক্তরা গত তিন বছরে ১৫০টির বেশি পিস্তল সরবরাহ করেছে। পুলিশ তাদের কাছ থেকে ১২টি সেমি-অটোমেটিক পিস্তলও উদ্ধার করেছে।
Ahead of #RepublicDay celebrations, #DelhiPolice's Special Cell has nabbed three members, including a former state-level athlete, of an interstate illegal firearms syndicate for allegedly supplying illegal weapons in national capital and its peripherals.
The officials said that… pic.twitter.com/p9F5EwXQIN
— IANS (@ians_india) January 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

