Earthquake Hit Turkey: ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে ৯২ জন (দেখুন টুইট)
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৭.৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬.৭।
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো তুরস্ক। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এবং তাঁর ঠিক ১৫ মিনিট পরে ঘটা ভূমিকম্পের কম্পন রাজধানী আঙ্কারাসহ তুরস্কের সব অঞ্চলে অনুভূত হয়েছে।
জোড়া ভূমিকম্পে এখনও পর্যন্ত ৯২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৫৬ জন তুরস্কের এবং ৪২ জন পার্শ্ববর্তী দেশ সিরিয়ার আলেপ্পো প্রদেশের।
#BREAKING At least 42 dead in Syria after earthquake: state media pic.twitter.com/TR0M7EtU3L
— AFP News Agency (@AFP) February 6, 2023
তুরস্কের পুলিশ ও সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সূত্র অনুসারে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫৬ জনের মধ্যে ২৩ জন মালাতায়া, ১৭ জন সানলিউরফা, ৬ জন দিয়ারবাকির এবং ৫ জন ওসমানিয়া শহরের।
#BREAKING At least 53 dead in Turkey after quake: officials pic.twitter.com/baT4XMFrJP
— AFP News Agency (@AFP) February 6, 2023
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৭.৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬.৭।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2023 12:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

