MEA Jaishankar Strong Reply To Khalistan: জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার ঘটনা কখনই মেনে নেবে না ভারত, খালিস্তানিদের কড়া বার্তা বিদেশমন্ত্রীর

কয়েকদিন আগে ব্রিটেনে অবস্থিত ভারতীয় দূতাবাসে থাকা ভারতের জাতীয় পতাকা নিচে নামিয়ে দিয়েছিল খালিস্তানিরা। রবিবার এই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাদের কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

MEA Jaishankar Strong Reply To Khalistan: জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার ঘটনা কখনই মেনে নেবে না ভারত, খালিস্তানিদের কড়া বার্তা বিদেশমন্ত্রীর
Photo Credit: Instagram

কয়েকদিন আগে ব্রিটেনে অবস্থিত ভারতীয় দূতাবাসে থাকা ভারতের জাতীয় পতাকা (Indian Flag) নিচে নামিয়ে দিয়েছিল খালিস্তানিরা (Khalistani)। রবিবার এই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাদের কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (MEA S Jaishankar)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "ভারত কখনই তার জাতীয় পতাকা নিচে নামিয়ে দেওয়ার ঘটনা মেনে নেবে না। এর যোগ্য জবাব দেওয়া হবে। আমরা আমাদের দেশে থাকা বিভিন্ন দূতাবাসের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়ে থাকি। সেই রকম ভাবে বিশ্বের অন্যতম অর্থনৈতিক দেশ হিসেবে আমাদের দূতাবাসের মর্যাদা ও নিরাপত্তার কর্তব্যও সেই দেশের বলে মনে করি। এই পরিস্থিতিতে আমাদের সঙ্গে যা ব্যবহার করা হচ্ছে তার দিকে আমরা নজর রাখছি। আর যারা আমাদের জাতীয় পতাকার অবমাননা করেছে তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 11:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).