Pro-Khalistan Jagmeet Singh Breaks Down: খালিস্তানিদের বাড় বাড়ন্ত কমল, হেরে প্রকাশ্যে কাঁদলেন খালিস্তানপন্থী জগমিত সিং, দেখুন ভিডিয়ো
কানাডর নির্বাচনে নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে (NDP) দাঁড়িয়েছিলেন খালিস্তানপন্থী নেতা জাগমিত সিং (Pro-Khalistan Jagmeet Singh) । তবে কানাডার (Canada) নির্বাচনের ফলাফল বেরোতেই জানা যায়, পরাজিত হয়েছেন এই খালিস্তানপন্থী নেতা। পরাজিত হওয়ার পর ক্যামেরার সামনে এসে কার্যত কেঁদে ফেলেন জগমিত সিং। তবে পরাজিত হলেও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতি ভালবাসা তাঁর কমছে না। তিনি এই রাজনৈতিক দলটিকে ভালবাসেন বলে মন্তব্য করেন জগমিত। তবে পরাজিত হওয়ার পর বার বার কেঁদে ফেলতে দেখা যায় এই খালিস্তানপন্থীকে। তাই ক্যামেরার সামনে বার বার জল খেয়ে গলা ভিজিয়ে তবে নিজের পরাজয়ের কথা বলে নিউ ডেমোক্রেটিক পার্টিকে ভালবাসার কথা জানান জগমিত। সম্প্রতি খালিস্তানপন্থী আন্দোলনে উত্তাল হয় কানাডা। ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করে সেখানে। ভারত বিরোধী স্লোগানে ঘৃতাহুতি দেয় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভূমিকা। ট্রুডো যে খালিস্তানপন্থীদের সঙ্গে রয়েছেন, তা তিনি বার বার প্রমাণ করেন। তবে এবারের নির্বাচনে শেষ পর্যন্ত ট্রুডোর হাত ধরা এই খালিস্তানপন্থী নেতা জাগমিত সিংকে পরাজিত হতে হয়।
আরও পড়ুন: AmritpalSingh: খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে জেরা NSA-এর
কানাডায় পরাজিত খালিস্তানপন্থী নেতা...
Jagmeet Singh announces that he will be stepping down as NDP leader. pic.twitter.com/c3PvzDQcyu
— Jarryd Jäger (@JarrydJaeger) April 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

