Himachal Pradesh: এনডিআরএফের চেষ্টায় অবশেষে উদ্ধার কোল বাঁধের নৌকায় আটকে থাকা ১০ জন, জানাল মান্ডি প্রশাসন (দেখুন ছবি)
ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। শুরু করা হয় উদ্ধারকাজ। লাগাতার চেষ্টার পর মান্ডির জেলা প্রশাসন সূত্রে জানানো হয় ভোর ৩টা নাগাদ নৌকায় আটকে থাকা দশজনকে উদ্ধার করা হয়েছে।
লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছিল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে। সেই অবস্থাতেও বাধের কাজ করছিলেন কর্মী-শ্রমিকেরা। এরই মধ্যে কোনও একটি কাজে পাঁচজন স্থানীয় বাসিন্দাদের নিয়ে বোটে করে নদীতে নামেন বন দফতরের পাঁচ আধিকারিক। হঠাৎই ওই বোটটি কোল বাঁধে আটকে পড়ে। মান্ডি জেলায় কোল ড্যাম হাইডেল প্রজেক্টে (Kol Dam Hydel Project)আটকে ১০ জনের মধ্যে ৫ জন ছিলেন বন দফতরের কর্মী।
Himachal Pradesh | Ten people, including five forest department officials and five locals, got stuck in a boat at Kol Dam reservoir due to a rise in water level. NDRF and local administration teams are present on the spot. Rescue operation underway: DC Mandi Arindam Chaudhary… pic.twitter.com/DD08CIWKNI
— ANI (@ANI) August 20, 2023
ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। শুরু করা হয় উদ্ধারকাজ। লাগাতার চেষ্টার পর মান্ডির জেলা প্রশাসন সূত্রে জানানো হয় ভোর ৩টা নাগাদ নৌকায় আটকে থাকা দশজনকে উদ্ধার করা হয়েছে।যে পাঁচজন বন দফতরের আধিকারিক আটকে পড়েছিলেন, তারা হলেন বাদুর সিং, ভূপেশ ঠাকুর, রূপ সিং, বাবু রাম ও অঙ্গদ কুমার। আটকে পড়া স্থানীয় বাসিন্দারা হলেন নয়ন সিং, দাগু রামস হেমরাজ, বুধি সিং ও ধর্মেন্দ্র।
#UPDATE | Ten people who were stuck in a boat at Kol Dam reservoir due to a rise in water level, were rescued around 3 am in the morning: District Administration, Mandi
(Pics source - District Administration, Mandi) https://t.co/BjyPVGrhW2 pic.twitter.com/9Tdy8NG8GM
— ANI (@ANI) August 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 21, 2023 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

