Alliance Air Flight: সাংঘাতিক কাণ্ড! হিমাচলের উপ-মুখ্যমন্ত্রী সহ ৪৪ জন যাত্রী নিয়ে অবতারণের সময়ে যান্ত্রিক ত্রুটির মুখে অ্যালায়েন্স এয়ারের বিমান

সোমবার দিল্লি থেকে শিমলাগামী অ্যালায়েন্স এয়ারের 9I821 বিমানটি অবতারণের সময়ে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে।

Alliance Air Flight: সাংঘাতিক কাণ্ড! হিমাচলের উপ-মুখ্যমন্ত্রী সহ ৪৪ জন যাত্রী নিয়ে অবতারণের সময়ে যান্ত্রিক ত্রুটির মুখে অ্যালায়েন্স এয়ারের বিমান
Alliance Air Flight (Photo Credits: X)

শিমলার (Shimla) জুব্বারহাট্টি বিমানবন্দরে একটুর জন্যে এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। সোমবার দিল্লি থেকে শিমলাগামী অ্যালায়েন্স এয়ারের 9I821 বিমানটি অবতারণের সময়ে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। বিমানটিতে হিমাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী এবং রাজ্যের ডিজিপি অতুল ভার্মা সহ মোট ৪৪ জন যাত্রী ছিলেন। যাত্রী বোঝাই বিমান জুব্বারহাট্টি বিমানবন্দরে অবতারণের সময়ে চালক কিছু প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হন। যার ফলে ধীরগতিতে উড়ানটি মাটি ছুঁতে পারেনি। অবতারণের জন্যে চালককে জরুরি ব্রেক প্রয়োগ করতে হবে। চালকের তৎপরতার জেরে রক্ষা পেয়েছে সকল যাত্রীদের প্রাণ। বিমানটি পরিদর্শনের জন্যে বিমান কর্মীদের পাঠানো হয়েছে।

অবতারণের সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).