Shimla Heavy Rain: প্রবল ঝড়বৃষ্টিতে শিমলায় উপড়ে পড়ল মস্ত গাছ, ক্ষতিগ্রস্ত সারি সারি গাড়ি
শুক্রবার শিমলায় প্রবল ঝড়বৃষ্টির জেরে উপড়ে পড়েছে মস্ত গাছ। গাছ ভেঙে রাস্তার উপরে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি। আটকে গিয়েছে রাস্তা। যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের (Himachal Pradesh) শিমলা। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো বাতাস। শুক্রবার শিমলায় (Shimla) প্রবল ঝড়বৃষ্টির জেরে উপড়ে পড়েছে মস্ত গাছ। গাছ ভেঙে রাস্তার উপরে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি। আটকে গিয়েছে রাস্তা। যান চলাচলে ব্যাঘাত ঘটছে। ভাঙা গাছের স্তূপ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজে লেগেছেন উদ্ধারকারী দল। সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। শিমলায় বেগতিক আবহাওয়ার জেরে বিপদে পড়েছেন পর্যটকেরা। বৃষ্টি ব্যাঘাত ঘটাচ্ছে তাঁদের ভ্রমণে। তবে গাছ উপড়ে পড়ার জেরে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঝড়বৃষ্টির মধ্যে উপড়ে পড়ল মস্ত গাছঃ
#WATCH | Himachal Pradesh | Several cars in Shimla damaged due to uprooted trees as a result of heavy rains and strong winds pic.twitter.com/YNteW19x0b
— ANI (@ANI) May 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2025 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

