Delhi Pollution: দূষণের রাজধানী দিল্লিতে নিষিদ্ধ হল বাইরে থেকে ট্রাকের ঢোকা, স্কুল বন্ধ করে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

দিল্লির বায়ূদূষণের মাত্রা অতি বিপজ্জনক মাত্রায় রয়েছে। দিওয়ালির সময় থেকে সেই যে বায়ুদূষণের বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গিয়েছে, সেটা এখনও চলছে।

Delhi Pollution: দূষণের রাজধানী দিল্লিতে নিষিদ্ধ হল বাইরে থেকে ট্রাকের ঢোকা, স্কুল বন্ধ করে শুরু হচ্ছে অনলাইন ক্লাস
Delhi. (Photo Credits:X)

দূষণের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দেশের রাজধানী শহর। দিল্লির বায়ূদূষণের মাত্রা (Delhi Air Pollution) অতি বিপজ্জনক মাত্রায় রয়েছে। দিওয়ালির সময় থেকে সেই যে বায়ুদূষণের বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গিয়েছে, সেটা এখনও চলছে। আজ, রবিবার রাতে দিল্লিতে বায়দূষণের মাত্রা ৪৪১ (AQI)। দিল্লিই এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দূষণ কমানোর অনেক চেষ্টা করেও ফল তেমন হচ্ছে না। এরই মধ্যে দিল্লিতে বাইরে থেকে কোনও ধরনের ট্রাকের ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হল। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস বহনকারী বাইরে থেকে আসার ট্রাকগুলিকে দিল্লিতে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।

এলএনজি, সিএনজি, ইলেকট্রিক ও বিএস-সিক্স জাতীয় ট্রাকগুলিকেও দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, কাল, সোমবার থেকে দিল্লির সব স্কুলে শুরু হয়ে যাচ্ছে অনলাইন ক্লাস। দূষণের মাত্রা কমা না পর্যন্ত স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

দিল্লিতে নিষিদ্ধ ট্রাকের ঢোকা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 09:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).