Blast Outside BJP Leader House: জলন্ধরে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণে গ্রেফতার ২, টোটোয় চেপে এসে গ্রেনেড ছোঁড়ে অভিযুক্তরা

সোমবার গভীর রাতে টোটোয় চেপে এসে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ওই দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন হ্যারি এবং সতীশ ওরফে কাকা।

Blast Outside BJP Leader House: জলন্ধরে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণে গ্রেফতার ২, টোটোয় চেপে এসে গ্রেনেড ছোঁড়ে অভিযুক্তরা
Blast Outside BJP Leader House: Two People Arrested (Photo Credits: X)

পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার (Manoranjan Kalia) বাড়িতে গ্রেনেড হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জলন্ধর পুলিশ। সোমবার গভীর রাতে টোটোয় চেপে এসে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ওই দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন হ্যারি এবং সতীশ ওরফে কাকা। গ্রেনেড বিস্ফোরণের জেরে মনোরঞ্জনের বাড়ির বহু ক্ষতি হয়েছে। বাড়ির একটি অ্যালুমিনিয়াম পার্টিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির কাচের জানালা ভেঙে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে থাকা এসইউভি গাড়ি এবং বাইকেরও ক্ষতি হয়েছে। পুলিশ বাজেয়াপ্ত করেছে অভিযুক্তদের ব্যবহৃত টোটোটিও।

আরও পড়ুনঃ জলন্ধরে বিজেপি নেতার বাড়ির বাইরে গ্রেনেড হামলায় বিষ্ণোই যোগ! পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ

জলন্ধরে বিজেপি নেতার বাড়ির গ্রেফতার দুই অভিযুক্তঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).