Punjab: পঞ্জাবের সীমান্ত এলাকা থেকে উদ্ধার ২ কেজির বেশি নিষিদ্ধ মাদক, আটক ২ পাচারকারী
ফের পঞ্জাবের সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক। শুক্রবার গুরদাসপুর এলাকা থেকে বিএসএফের হাতে আটক ২ পাচারকারী।
ফের পঞ্জাবের (Punjab) সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক। শুক্রবার গুরদাসপুর এলাকা থেকে বিএসএফের হাতে আটক ২ পাচারকারী। তাঁদের তল্লাশি করে উদ্ধার হয় ২.৮৬ কেজি মাদক। ইতিমধ্যেই অভিযুক্তদের নাম পরিচয় জানা গেছে। ধৃতদের নাম নভজ্যোৎ (২৭) ও গুরপ্রীত (২৬)। দুজনেই বাটালা জেলার বাসিন্দা। তাঁদের ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তরা কোনও বড় চক্রে জড়িত বলে অনুমান পুলিশের। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
দেখুন পুলিশের বক্তব্য
#WATCH | Gurdaspur, Punjab | SSP Aditya says, "In a significant operation against the drug menace in Punjab, the Gurdaspur Police, with the assistance of the Border Security Force (BSF), arrested 2 individuals with 2.86 kilograms of drugs and an FIR was registered under NDPS Act.… pic.twitter.com/79R2smm49K
— ANI (@ANI) October 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2025 09:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

