Karnataka: গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া-র
কর্ণাটকের রাজনীতি এখন ধর্মীয় মেরুকরণের কারণে আড়াআড়ি বিভাজিত। বিজেপি শাসিত কর্ণাটকে কখনও বোরখা পরা নিয়ে, তো কখনও মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে বিতর্ক চলছে।
কর্ণাটকের রাজনীতি এখন ধর্মীয় মেরুকরণের কারণে আড়াআড়ি বিভাজিত। বিজেপি শাসিত কর্ণাটকে কখনও শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে, তো কখনও টিপু সুলতান তো কখনও মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে জোর বিতর্ক চলছে। রাজ্য রাজনীতির এই উত্তপ্ত সময়ই কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া গরুর মাংস খাওয়া নিয়ে মন্তব্য করলেন।
কর্ণাটকের অভিজ্ঞ এই কংগ্রেস নেতা বললেন, " গরুর মাংস শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় খায় না। হিন্দু, ক্রিস্টানরাও গরুর মাংস খায়। এটা একবার আমি বিধানসভাতেও বলেছিলাম। তুমি আমায় কেন বলতে যাবে আমি গরুর মাংস খাবো কী খাবো না! আরও পড়ুন-ভরা গ্রীষ্মে লাহুল-স্পিতিতে ব্যাপক তুষারপাত, বরফের চাদরে ঢাকল কিলং
দেখুন টুইট
Karnataka | Beefeaters don't belong to just one community, even Hindus consume beef, and Christians consume it as well. Once I said in the Assembly, who are you to tell me to not consume beef?: Congress leader Siddaramaiah in Tumakuru yesterday pic.twitter.com/YNVyzrlzwp
— ANI (@ANI) May 24, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2022 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

