Air Pollution: দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণ, স্কুলগুলিতে এগিয়ে আনা হল শীতের ছুটি
দিল্লি, নয়ডা, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ অংশ বায়ু দূষণ ক্রমাগত বাড়ছে। দিল্লিতে যখন মাত্রাতিরিক্ত দূষণ বাড়ছে, সেই সময় রাজধানী শহরের স্কুলগুলিতে শীতের ছুটি এগিয়ে নিয়ে আসল কেজরিওয়াল সরকার। ডিসেম্বর মাসে যে শীতের ছুটি পড়ে, তা এবার এগিয়ে নিয়ে আসা হয়েছে বলে খবর। সেই অনুযায়ী দিল্লিতে ৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্রাতিরিক্ত দূষণ থাকায় স্কুলগুলিতে শীতের ছুটি এগিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানানো হয়। প্রসঙ্গত নয়ডাতেও দূষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায়, ১০ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। ওই সময় প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়।
Delhi government announces early winter break in schools from 9th to 18th November amid severe air pollution in the national capital pic.twitter.com/g9TDdHouot
— ANI (@ANI) November 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 08, 2023 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

