Hyderabad Shocker: খেলতে খেলতে লিফিটের গেটে আটকে মৃত্যু ৪ বছরের শিশু

অন্যদিকে শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Hyderabad Shocker: খেলতে খেলতে লিফিটের গেটে আটকে মৃত্যু ৪ বছরের শিশু
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ লিফটের (Lift) গেটে আটকে মৃত্যু ৪ বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের(Hyderabad) আসিফ নগর এলাকার মুক্তাবা অ্যাপার্টমেন্টে। সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়েছে গোটা ঘটনাটি। জানা গিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে দারোয়ানের কাজ করতেন ওই শিশুর বাবা। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ লিফটের সামনেই খেলছিল শিশুটি। আচমকা লিফটের দরজায় আটকে যায় সে। সেই সময়ই লিফটের বোতাম টিপে দেন কেউ। আর তাতেই চলতে শুরু করে লিফট। গুরুতর আহত হয় শিশুটি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় চার বছরের ফুটফুটে শিশুর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খেলতে খেলতে লিফিটের গেটে আটকে মৃত্যু ৪ বছরের শিশু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).