Subramanian Swamy On Priyanka Gandhi Vadra: 'তীব্র মানসিক সমস্যায় ভোগেন প্রিয়াঙ্কা গান্ধী', বিস্ফোরক দাবি বিজেপি নেতার
এবার প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi Vadra) নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণম স্বামী (Subramanian Swamy)। বিজেপি নেতা বলেন, প্রিয়াঙ্কা গান্ধীর জনগণকে বলা উচিত যে তাঁর 'বাই পোলার' (Bipolarity) সমস্যা রয়েছে। বাই পোলার এমন এক মানসিক সমস্যা, যার জেরে যে কোনও ব্যক্তি যে কোনও সময় হিংসাত্মক ব্যবহার করতে পারেন। যা একজন সাংসদের পক্ষে একেবারেই অশোভন। ফলে ভোটারদের নিরাপদে বিজেপির প্রার্থীকে ভোট দেওয়া উচিত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই মন্তব্য করেন সুব্রক্ষ্মণম স্বামী। প্রসঙ্গত কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে এবার কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী (Rahul Gandhi) উত্তরপ্রদেশের রায়বেরিলির সাংসদ হিসেবে নির্বাচিত হলে, ওয়েনাড়ের (Wayanad) সাংসদ পদে ইস্তফা দেন। ফলে ওয়েনাড়ে সাংসদ পদ শূণ্য হয়ে যায়। সেই কারণে এবার ওয়েনাড় লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়। ওয়েনাড় থেকেই এবার কংগ্রেসের প্রার্থী হয়ে রাহুল গান্ধীর জায়গায় লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী।
দেখুন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কী দাবি করলেন বিজেপি নেতা...
Ms. Priyanka Vadra should declare in the By Election campaign in Kerala that she suffers from bipolarity, hence causing her to sudden violent behaviour, which will be unbecoming of a MP. Voters should safely vote for the BJP candidate.
— Subramanian Swamy (@Swamy39) November 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

