Saif Ali Khan Stabbed: অস্ত্রোপচারের পর আইসিইউতে সইফ, হাসপাতালে ছুটলেন আলিয়া
সইফকে (Saif Ali Khan) দেখতে লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে গিয়ে সইফকে দেখার পর সেখান থেকে বেরিয়ে যান আলিয়া। সইফ আলি খানকে দেখার পর ক্যামেরা এড়িয়েই কার্যত সেখান থেকে বেরিয়ে যান করিনা কাপুরের (Kareena Kapoor Khan) ভাইয়ের স্ত্রী। বুধবার মধ্যরাতে সইফ আলি খান, করিনা কাপুরের ব্যান্দ্রার বাড়িতে চোর ঢুকে পড়ে। চুরির উদ্দেশে সইফের বাড়িতে দুষ্কৃতীরা হাজির হলে, অভিনেতা টের পেয়ে যান। চুরি ঠেকাতে গেলে, সইফকে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় ছুরি দিয়ে। সইফ (Saif Ali Khan Stabbed) কোনওভাবেই চোরদের পাকড়াও করতে পারেননি। এরপর গুরুতর জখম অবস্থায় সইফ আলি খানকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। লীলাবতী হাসপাতালেই সইফের পরপর দুটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর সইফকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: 'সইফের শিড়দাঁড়া থেকে তরল বেরোতে শুরু করে', জানালেন চিকিৎসকরা
সইফকে দেখে হাসপাতাল থেকে বেরোচ্ছেন আলিয়া ভাট...
VIDEO | Actor Alia Bhatt leaves from Lilavati Hospital where actor Saif Ali Khan is admitted.
Bollywood actor Saif Ali Khan sustained multiple injuries after an intruder attacked him with a knife during an alleged burglary attempt at his residence in Mumbai in the early hours… pic.twitter.com/1CUwlbKXGC
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

