Katrina Kaif: সলমন নাকি রণবীর, সম্পর্কের মায়াজালে আটকে কাকে বিয়ে করতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ?

ভাইজানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের গুঞ্জন এতই জোরালো হয়ে উঠেছিল যে, অনুরাগীরা ধরেই নিয়েছিলেন সলমন খানের চিরকুমার তকমা এবার হয়তো ঘুচবে।

Katrina Kaif: সলমন নাকি রণবীর, সম্পর্কের মায়াজালে আটকে কাকে বিয়ে করতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ?
Katrina Kaif (Photo Credits: Instagram)

এখন তিনি পুরোদস্তুর ভিকি (Vicky Kaushal) ঘরনি হয়ে উঠেছেন। তবে একসময়ে বলিউড ভাইজানের সঙ্গে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)  সম্পর্কের গুঞ্জন এতই জোরালো হয়ে উঠেছিল যে, অনুরাগীরা ধরেই নিয়েছিলেন সলমন খানের (Salman Khan) চিরকুমার তকমা এবার হয়তো ঘুচবে। তবে তা হল না। অনুরাগীদের আশা, আশাই থেকে গেল। ক্রমে সলমনের সঙ্গে দূরত্ব আর রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সুন্দরী নায়িকার। তারপর তো কত বসন্ত বয়ে গিয়েছে ক্যালেন্ডারের পাতায়। তবে সদ্য নায়িকার একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে এক খুদে ভক্ত তাঁকে প্রশ্ন করছে, 'আপনি কাকে বিয়ে করবেন, সলমন নাকি রণবীর?'। কাউকেই না বেছে জবাবে হাসতে হাসতে ক্যাটরিনা বললেন, 'আমি তোমায় বিয়ে করব'।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2024 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).