Rakesh Bedi: অভিনেতা রাকেশ বেদী প্রতারিত, খোয়ালেন ৮৫ হাজার

Rakesh Bedi: অভিনেতা রাকেশ বেদী প্রতারিত, খোয়ালেন ৮৫ হাজার
Actor Rakesh Bedi (Photo Credit: File Photo)

এবার ৮৫০০০ টাকা খোয়ালেন অভিনেতা রাকেশ বেদী (Rakesh Bedi)। রাকেশ বেদীর পুণের ফ্ল্যাট ৮৭ লাখে কিনবেন বলে প্রবীণ অভিনেতাকে জানায় এক ব্যক্তি। নিজেকে সেনা অফিসার বলে পরিচয় দিয়ে রাকেশ বেদীর ফ্ল্যাট কিনবে বলে জানায় সংশ্লিষ্ট ব্যক্তি। এরপর রাকেশ বেদীর ফ্ল্যাট কেনার নামে অভিনেতাকে প্রতারিত করে সেনা তকমাধারী ব্যক্তি। বলিউড অভিনেতার কাছে সেনা অফিসারের পোশাক পরা ছবি পাঠায় ওই ব্যক্তি। এরপর রাকেশ বেদীর কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় সে। যা প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের করা হয়। ওশিওয়াড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আদিত্য কুমার নামে অভিযুক্ত ব্যক্তি কোন কোন তথ্য রাকেশ বেদীকে দেখায়, সে বিষয়েও খোঁজ শুরু করা হয়েছে বলে খবর।

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 02, 2024 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).