Actor Prem Chopra Admitted To Hospital: হৃদরোগ এবং ভাইরাল সংক্রমণের কারণে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া; স্বাস্থ্যের আপডেট শেয়ার করল পরিবার
ধর্মেন্দ্রর অসুস্থতার মাঝেই ফের আর একবার হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। তবে বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি মঙ্গলবার স্থিতিশীল। তবে এখনই প্রেম চোপড়ার অসুস্থতা নিয়ে আর কোনওরকম তথ্য প্রকাশ করতে নারাজ তাঁর পরিবার।মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেম চোপড়া। সোমবার আচমকাই প্রবীণ অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে লীলাবতীতে ভর্তি করা হয়। প্রেম চোপড়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ দেখা দেয় বলিউডে। প্রেম চোপড়ার পরিবারের তরফে জানানো হয়, অভিনেতাকে রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
#PremChopra दिग्गज अभिनेते प्रेम चोप्रा लीलावती रुग्णालयात; प्रकृतीबाबत मोठी अपडेट समोर #Entertainment https://t.co/eY67Pqxoyt pic.twitter.com/j2CuyZgbnG
— ABP माझा (@abpmajhatv) November 11, 2025
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রেখেছেন। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। ষাট-সত্তরের দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। ঝুলিতে ৩৮০টিরও বেশি ছবি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 11, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

