Representational Image (Photo Credits: Pixabay)। (File Image)

আজ ২৭ ডিসেম্বর নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ: মেষ রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন উন্নত হবে। এর ফলে বরিষ্ঠ আধিকারিকরা আপনার দ্বারা প্রসন্ন থাকবেন। পারিবারিক জীবন আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। সন্তানের তরফে সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জাতকরা শ্বশুরবাড়ির সদস্যদের তরফে অবসাদের শিকার হতে পারেন।

বৃষ: আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য শুভ ফলাফল নিয়ে আসছে। প্রেম জীবনে আনন্দ থাকবে, তবে স্বাস্থ্য দুর্বল হতে পারে। পরিবারের কোনও কাজের কারণে দৌড়ঝাপ করতে হতে পারে। কাজের জন্য সময় ভালো। কাজের ক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন। আয় বৃদ্ধি হওয়ার ফলে মনে আনন্দ অনুভূতি থাকবে।

মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। জমি-সম্পত্তির মামলায় কোনও আধিকারিকের সাহায্যে লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে লাভজনক চুক্তি অর্জন করতে পারেন। কাজের ক্ষেত্রে দিন সাধারণ তবে অত্যধিক দৌড়ঝাপ এড়িয়ে যান। স্বাস্থ্য দুর্বল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকবে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবেন।

কর্কট: কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন, এর ফলে মন হাল্কা হবে। আমদানি বৃদ্ধি ও মনে আনন্দের অনুভূতির ফলে আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় লগ্নি করতে পারেন।

সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী। পরিবারে কোনও কারণে অবসাদের পরিবেশ দেখা দিতে পারে। এর ফলে হতাশ থাকবেন। ভালো খাবার খাওয়ার ইচ্ছা থাকবে। ব্যক্তিগত জীবন ঠিকঠাক থাকবে। তবে জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, তাই সতর্ক থাকুন। পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। কাজের ক্ষেত্রে ওঠাপড়া দেখা দেবে। আইনি জটিলতায় জড়াবেন না।

কন্যা: কন্যা রাশির জাতকদের দিন উত্তম। জমি-সম্পত্তি মামলা আপনার উচ্চাকাঙ্খা বৃদ্ধি করতে পারে, এর ফলে বড়সড় লাভ হবে। ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা কাজ সফল হবে। ভাইবোনের মাঝে কোনও কারণে বিবাদ হতে পারে। পারিবারিক অনুষ্ঠানের কারণে পরিবারে অতিথি আগমন লেগে থাকবে। প্রেম জীবন কাটাচ্ছেন যাঁরা তাঁদের জন্য আজকের দিনটি সন্তুষ্টি পূর্ণ। সঙ্গীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। দম্পতিরা নিজের গৃহস্থ জীবন প্রসঙ্গে বিভ্রান্ত থাকবেন।

তুলা:তুলা রাশির জাতকদের আজকের দিনটি ওঠা-পড়ায় ভরে থাকবে। সকাল থেকে বিভিন্ন কাজে অতিরিক্ত ব্যস্ত থাকবেন। বাইরেরে এবং তেলেভাজা খাবার-দাবার এড়িয়ে চলুন, স্বাস্থ্য দুর্বল হতে পারে। মনে আনন্দ থাকবে, তবে মন খুলে তা ব্যক্ত করতে পারবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তবে ভবিষ্যত সংক্রান্ত জরুরি কথাবার্তায় সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক:বৃশ্চিক রাশির জাতকদের দিন ভালো কাটবে। আয়ের পাশাপাশি ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে অর্থাভাব থাকবে না। ব্যবসায়ীদের উচ্চাকাঙ্খা পূরণের ফলে মনে আনন্দ থাকবে। দৌড়ঝাপের কারণে স্বাস্থ্য দুর্বল হতে পারে। প্রেম জীবনে অবসাদ দেখা দেবে। সঙ্গী আপনার কোনও কথায় রেগে যেতে পারেন। কাজের জন্য দিন ভালো। তবে নিজের আধিকারিকদের কটূ কথা বলবেন না।

ধনু: ধনু রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক থাকবে। কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করবেন, যার ভালো ফলাফল পেতে পারেন। জমি-সম্পত্তির মামলায় সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধির যোগ রয়েছে, তবে পারিবারিক ব্যয়ও বাড়বে। ধর্মীয় কাজে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারে অর্থ আগমনের সম্ভবনা থাকছে। এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। দাম্পত্য জীবনে অবসাদ দেখা দেবে।

মকর: মকর রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো। কোনও প্রিয় মানুষের সঙ্গে লম্বা যাত্রায় যেতে পারেন। কর্মক্ষেত্রে দিন ভালো, তবে নিজের কাজে মনোনিবেশ করুন। বিভিন্ন দিকের কথায় সময় নষ্ট করবেন না। কর্মকুশলতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সমস্ত কাজ ভালো ভাবে করার চেষ্টা করবেন। স্বাস্থ্যোন্নতি হবে।

কুম্ভ:কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ওঠা-পড়ায় ভরে থাকবে। মানসিক অবসাদের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জের দিকে মনোযোগ আকৃষ্ট হবে। কাজের ক্ষেত্রে দিন দৌড়ঝাপে ভরে থাকবে। বাড়িতে কিছু চ্যালেঞ্জ থাকবে। কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগ করে, সমস্ত সমস্যা দূর করতে পারবেন। বিবাহিত জাতকরা পারিবারিক বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে খোলা মনে আলোচনা করলে, ভালো ফল পাবেন। বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

মীন: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাঁর কথা শুনে নতুন কিছু করার ইচ্ছা জাগবে। ব্যবসায়ীরা বড়সড় সাফল্য অর্জন করতে পারেন। কাজের কারণে যাত্রায় যেতে পারেন। এর ফলে লাভ হবে। চাকরিজীবীরা অফিসের কাজে ভালো ফলাফল লাভ করবেন। আধিকারিকদের প্রশংসা লাভ করবেন