World Food Day: রাজ্যবাসীর খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাই অন্যতম অগ্রাধিকার, বিশ্ব খাদ্য দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর
খাদ্য সাথী প্রকল্পে রাজ্যের মানুষদের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য সরকার চলতি বছরে সাড়ে ষোলো লক্ষ কৃষক বন্ধুর কাছ থেকে সহায়ক মূল্যে রেকর্ড পরিমাণ ৫৬ লক্ষ ৩৩ হাজার মেট্রিক টন ধান কিনেছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Bandopadhyay) আজ এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়ে পাঁচ টাকায় দুপুরের খাবার দিতে রাজ্যের ৩৫৬ টি মা ক্যান্টিন থেকে ৮ কোটি ৫৮ লক্ষ দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেছেন। এছাড়াও রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ প্রতিমাসে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ির কাছ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেছেন। টোটো জনজাতি, চা বাগানের শ্রমিক, আয়লায় ক্ষতিগ্রস্ত মানুষ জন সহ জঙ্গলমহলের প্রায় ৫৪ লক্ষ মানুষদেরও প্রতিমাসে বিশেষ প্যাকেজে খাদ্য সামগ্রী দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা বার্তা-
সকলকে জানাই বিশ্ব খাদ্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা!
রাজ্যের সকল মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের সরকারের প্রাথমিক লক্ষ্য। আর এই লক্ষ্যে ২০১১ সালের পর আমরা অনেক যুগান্তকারী পদক্ষেপ করেছি। যেমন -
‘খাদ্যসাথী’ প্রকল্পে রাজ্যের প্রায় ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন…
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2025
(The above story first appeared on LatestLY on Oct 16, 2025 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

