Nashik Shocker: রাগে ১০ বছরের ছেলের গোপনাঙ্গ জ্বালিয়ে দিল সৎ মা

দশ বছর বয়সী প্রতিবন্ধী (Physically challenged) ছেলের গোপনাঙ্গে গরম শিকের ছ্যাঁকা দিল সৎ মা। তাতে ছেলেটির গোপনাঙ্গের অনেকটা অংশ পুড়ে গেল। এমন মর্মান্তিক ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। ছেলেটির তলপেট থেকে গোপনাঙ্গের ২০ শতাংশ জ্বলে গিয়েছে।

Nashik Shocker: রাগে ১০ বছরের ছেলের গোপনাঙ্গ জ্বালিয়ে দিল সৎ মা
পুলিশের অভিযোগ

নাসিক (মহারাষ্ট্র), ৯ জুন: দশ বছর বয়সী প্রতিবন্ধী (Physically challenged) ছেলের গোপনাঙ্গে গরম শিকের ছ্যাঁকা দিল সৎ মা (Step Mother)। তাতে ছেলেটির গোপনাঙ্গের অনেকটা অংশ পুড়ে গেল। এমন মর্মান্তিক ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। ছেলেটির তলপেট থেকে গোপনাঙ্গের ২০ শতাংশ জ্বলে গিয়েছে। নাসিকের এক হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি থাকা ১০ বছরের ছেলেটির এখন চিকিৎসা চলছে। আগের চেয়ে সে এখন ভাল আছে বলে ডাক্তাররা জানিয়েছে। ছেলেটির বাবার আনা অভিযোগের পর প্রাথমিক তদন্ত শেষে ৩৫ বছরের সেই সৎ মা-কে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: নিখিলের সঙ্গে বিয়েই হয়নি, একসঙ্গে থাকতেন, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নুসরত

দশ বছরের প্রতিবন্ধী ছেলেটি খাটে বসে খেলছিল তার দেড় বছরের ছোট ভাইয়ের সঙ্গে। দেহের ভারসাম্য রাখতে না পেরে সে ছোট্ট ভাইকে ধরতে যায়, তখন দেড় বছরের শিশুটি খাট থেকে নিচে পড়ে যায়। এই রাগে তার মা প্রতিবন্ধী ছেলেটিকে অসম্ভব মারতে থাকে। কিন্তু তাতেও রাগ না মেটায় ৩৫ বছরের সেই মহিলা এরপর আগুনের ওপর রাখা চাপাটি তৈরি করার গরম লোহার শিক  সৎ ছেলের যৌনাঙ্গে ধরে রাখে বেশ কিছুক্ষণ ধরে।

ছেলেটি যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। ছেলেটির আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশীদের মধ্যেই ছেলেটির এক আত্মীয় তার বাবাকে খবর দেয়। কাজ ফেলে বাড়ি ফিরে প্রতিবেশীদের সাহায্যে এরপর ছেলেকে হাসপাতালে ভর্তি করেন বাবা। ডাক্তাররা জানান, ভাগ্যক্রমনে ছেলেটির গোপনাঙ্গের কোনো গুরুত্বপূর্ণ অংশে ক্ষতি হয়নি। ছেলেটির বাবার অভিযোগের ভিত্তিতে সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

ছেলেটির মা-কে ডিভোর্স দিয়ে তার বোনকে বছর চারেক আগে বিয়ে করে তার বাবা। তাই সম্পর্কে ছেলেটির একদিকে মাসিও হচ্ছে সেই অভিযুক্ত মহিলা। ছেলেটির সৎ মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ (ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক জিনিস দিয়ে আঘাত করা) ও ৩২৪ (জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং যৌন নিগ্রহ থেকে শিশুদের রক্ষা) ধারায় মামলা করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jun 09, 2021 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).