Telangana CM attacks BJP: বিদেশ থেকে চিতা আনার জন্য বিজেপিকে কটাক্ষ, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী

তেলাঙ্গানায় জনসভা করতে গিয়ে রবিবারই ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Telangana CM attacks BJP: বিদেশ থেকে চিতা আনার জন্য বিজেপিকে কটাক্ষ, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী
Photo Credits: ANI

সাম্ভাজিনগর: তেলাঙ্গানায় জনসভা করতে গিয়ে রবিবারই ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (Telangana CM & BRS leader K Chandrashekhar Rao) আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)।

সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের (Maharashtra) সাম্ভাজিনগরে (Sambhajinagar) জনসভা করতে গিয়ে যেন তারই জবাব দিলেন কে চন্দ্রশেখর রাও। দেশের কৃষকরা যখন প্রতিদিন আত্মহত্যা করছেন তখন বিদেশ থেকে চিতা নিয়ে এসে নিজেদের প্রচার করতে প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা ব্যস্ত বলেও কটাক্ষ করেন তিনি।

এপ্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন,"প্রতিদিনই দেশের কয়েকশো কৃষক (Hundreds of farmers) আত্মহত্যা (suicide) করছেন। কিন্তু, প্রধানমন্ত্রী আর রাজ্যের নেতারা তার পরোয়াই করেন না (bothered)। তাঁরা আমাদের আফ্রিকা (Africa) ও নামিবিয়া (Namibia) থেকে চিতা (Cheetahs) এনে দেখাচ্ছেন।" আরও পড়ুন: Amit Shah: এবারও কর্ণাটকে বিজেপির কোনও মুসলিম প্রার্থী নেই কেন! কী বললেন শাহ

(The above story first appeared on LatestLY on Apr 24, 2023 09:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).