হবু স্ত্রীর থেকে ঘুষ নিচ্ছেন পুলিশ কর্মী স্বামী, ছবি ভাইরাল হতেই কোড অফ কন্ডাক্টের কোপে রাজস্থানের পুলিশ

ঘুষ নিচ্ছে পুলিশ, সেই ছবি লেন্স বন্দি হয়েছে। পরে জানা যায় ভিডিওটি প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের। এই ছবি ভাইরাল হতেই ক্ষিপ্ত পুলিশের বড় কর্তারা। উর্দি (uniform) পরে কী করে ঘুষ (bribe) নেওয়ার পোজে ছবি তোলেন এক পুলিশকর্মী তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

হবু স্ত্রীর থেকে ঘুষ নিচ্ছেন পুলিশ কর্মী স্বামী, ছবি ভাইরাল হতেই কোড অফ কন্ডাক্টের কোপে রাজস্থানের পুলিশ
হবু স্ত্রীর থেকে ঘুষ নিচ্ছেন রাজস্থানের এই পুলিশ কর্মী (Photo Credit: Youtube)

জয়পুর, ২৭ আগস্ট: ঘুষ নিচ্ছে পুলিশ, সেই ছবি লেন্স বন্দি হয়েছে। পরে জানা যায় ভিডিওটি প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের। এই ছবি ভাইরাল হতেই ক্ষিপ্ত পুলিশের বড় কর্তারা। উর্দি (uniform) পরে কী করে ঘুষ (bribe) নেওয়ার পোজে ছবি তোলেন এক পুলিশকর্মী তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানে। ওই পুলিশ কর্মীর নাম ধনপত। কিরণ (Kiran) নামের এক তরুণীর সঙ্গে সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে। আরএই ভিটিও শ্যুটটি বিয়ের আগে করা। প্রি-ওয়েডিং ফোটো শ্যুটে (pre-wedding shoot) ধনপত উর্দি পরেই হাজির ছিলেন। হবু স্ত্রী কিরণ হেলমেট ছাড়া বাইক রাইড করেছে। তাই তাঁকে পাকড়াও করেছেন ওই পুলিশকর্মী। থানায় নিয়ে আসার আগেই পুলিশের পকেটে নোটের তারা গুঁজে দিচ্ছেন তরুণী। এই ছবিই ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, টাকা নেওয়ার পর পকেটে হাত দিয়ে ধনপত (Dhanpat) দেখছেন তাঁর মানিব্যাগটি গায়েব। তার মানে হবু স্ত্রী পুলিশকর্মী স্বামীর মানিব্যাগ নিয়েই তার থেকে ঘুষ হিসেবে স্বামীকেই টাকা দিয়েছেন। এই ঘটনাই তাঁদের প্রেমের পথকে সুগম করে দেয়। এই ছবির সঙ্গে আবহ সংগীত হিসেবে বাজতে থাকে বলিউডের রোম্যান্টিক গান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কমেন্টের ছড়াছড়ি পড়ে। খবরটি জানতে পারেন রাজ্যের আইজি আইন শৃঙ্খলা ডক্টর হাওয়া সিং ঘোমারিয়া। তিনি তৎক্ষণাৎ সমস্ত আইজি-দের এই মর্মে নোটিস পাঠিয়ে সাবধান করেন যে কোনও পুলিশকর্মী তাঁর উর্দির সম্মান রাখছেন কি না সেদিকে খেয়াল রাখপন। এমন কিছু ঘটলে অবশ্যই অভিযুক্ত পুলিশকর্মীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নিতে হবে। আরও পড়ুন-গণধর্ষণের সাজা পেল নির্যাতিতা , নাবালিকাকে মাথা মুড়িয়ে ঘোরানো হল গোটা গ্রাম

চিতোরগড়ের (Rajasthan police) এক পুলিশকর্মী জানান, তাঁদেরই এক বড়কর্তার সম্প্রতি বিয়ে হয়েছে। তাঁরই প্রি-ওয়েজিং ফোটোশ্যুটের সময় এমন একটি সিকোয়েন্স ছিল। যেখানে পুলিশ স্বামীর পকেট কেটে তাঁকেই ঘুষ দিচ্ছেন স্ত্রী। সেটি তদানিন্তন হবু স্ত্রী কিরণের সহ্গে অভিনয় করেন ধনপত। পরে ঘটনাদশ্য সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিপত্তি। ছবি দেখে রেগে যান রাজ্যের পদস্থ পুলিশকর্তারা। সাপ জানিয়ে দেওয়া হয় উর্দির সম্মান রাখার পাশাপাশি পুলিশের চাকরির বিধিনিয়মও মানতে বাধ্য প্রত্যেকে। এর অন্যথা হলে তা শাস্তিযোগ্য অপরাধ বৈকি।

(The above story first appeared on LatestLY on Aug 27, 2019 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).