Gujarat Horror:বিবাহ বাসরে রক্তারক্তি, পাত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল পাত্র
ইতিমধ্যেই অভিযুক্ত সজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ বিয়েবাড়িতে (Wedding) রক্তারক্তি কাণ্ড। সামান্য কথা কাটাকাটি থেকে অশান্তি। আত্মীয়দের চোখের সামনে পাত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন (Murder)করল পাত্র। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে গুজরাটের প্রভুদাস লেক এলাকার টেকরি চকে।। নিহত তরুণীর নাম সোনি রাঠোর। বয়স ২২ বছর। আর অভিযুক্ত পাত্রের নাম সজন ভরাইয়া। শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল সোনি ও সজনের। বিয়ের সকালে যখন বিয়েবাড়ি ভর্তি আত্মীয়স্বজন তখন দেনাপাওনা নিয়ে অশান্তি শুরু হয় দু'পক্ষের মধ্যে। অশান্তি চরমে পৌঁছতেই লোহার রড দিয়ে তরুণীকে বেধড়ক মারধর করে হবু স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাত্রীর। এই ঘটনার পরই বিবাহ বাসর থেকে পালিয়ে যায় অভিযুক্ত পাত্র। ইতিমধ্যেই তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে নিহত তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিল ওই যুগল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, একাধিকবার পাত্রীর মাথা দেওয়ালে ঠেসে ধরে আঘাত করে। তাতে রক্তক্ষরণ বাড়তে থাকে। এরপরই মৃত্যু হয় সোনির। ইতিমধ্যেই অভিযুক্ত সজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
বিবাহ বাসরে রক্তারক্তি, পাত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল পাত্র
Bride-To-Be Killed By Fiance Hour Before Wedding After Fight Over Sareehttps://t.co/FdRiM4yDJ3 pic.twitter.com/NlRctqyV4X
— NDTV (@ndtv) November 16, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

