Uttar Pradesh: বরযাত্রীকে মাদক খাইয়ে গয়না,টাকা-পয়সা নিয়ে চম্পট দিল নতুন বউ

হুঁশ ফিরতেই বরযাত্রী দেখেন নেই নতুন বউ, সঙ্গে তাঁদের টাকা, গয়নাগাটি কিছুই নেই। নতুন বউয়ের এমন কাণ্ড দেখে মাথায় হাত বরযাত্রীর।

Uttar Pradesh: বরযাত্রীকে মাদক খাইয়ে গয়না,টাকা-পয়সা নিয়ে চম্পট দিল নতুন বউ
Representative image (File Image)

প্রয়াগরাজ, ১৬ ফেব্রুয়ারিঃ বরযাত্রীকে মাদক খাইয়ে টাকা পয়সা, গয়না নিয়ে চম্পট দিল নতুন বউ। বিয়ের সেরে ট্রেনে করে নতুন বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর। সঙ্গে ছিলেন বরের পরিবার এবং বউয়ের এক তুতবোন। কিন্তু মাঝ ট্রেনে বরযাত্রীর গয়নাগাটি, টাকা পয়সা নিয়ে ভেগে গেল কনে।

আরও পড়ুনঃ অমানবিক! স্কুলের বেতন দিতে না পারায় ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের

গত ৬ ফেব্রুয়ারি রাজস্থান (Rajasthan) আজমের (Ajmer) নিবাসী অঙ্কিতের সঙ্গে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মতিয়ারা গ্রামের গুডিয়ার বিয়ে সম্পন্ন হয়। পুলিশ সূত্রে খবর, গুড়িয়ার এটি দ্বিতীয় বিবাহ। বিয়ে সেরে নবদম্পতি এবং বরের পরিবার রওনা দেন বারানসির (Varanasi) উদ্দেশ্যে। নতুন বউয়ের এক তুতবোন যোগ দেন তাঁদের সঙ্গে। মরুধর এক্সপ্রেসে চরেন তাঁরা। মাঝ পথে ছটু নামে বউয়ের এক আত্মীয় ট্রেনে ওঠেন। যোগ দেন তাঁদের সঙ্গে। বরযাত্রীকে ছটু চা এবং কিছু শুকনো খাবার খেতে দেয়। যা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সকল বরযাত্রী হুঁশ হারান। এমন সুযোগে সমস্ত টাকা, পয়সা, গয়না নিয়ে চম্পট দেয় নতুন বউ সহ তাঁর দুই শাগরেদ। কানপুর স্টেশনে নেবে যান তিনজন।

আরও পড়ুনঃ বন্ধুত্বের নৃশংস পরিচয়, মদের নেশা করিয়ে পিটিয়ে খুনের অভিযোগ

হুঁশ ফিরতেই বরযাত্রী দেখেন নেই নতুন বউ, সঙ্গে তাঁদের টাকা, গয়নাগাটি কিছুই নেই। নতুন বউয়ের এমন কাণ্ড দেখে মাথায় হাত বরযাত্রীর। ইটাহ রেল স্টেশনের জিআরপি-র (GRP)  কাছে অভিযোগ জানান বরযাত্রী। পুলিশের তদন্তে জানা যায়, এটি বউয়ের দ্বিতীয় বিয়ে ছিল। চায়ের মধ্যে মাদক মিশিয়ে বরযাত্রীকে খাইয়ে অজ্ঞান করে এমন কাণ্ড ঘটিয়েছেন নতুন বউ এবং তাঁর দুই সঙ্গী। ট্রেন থেকে নেমে প্রয়াগরাজ থেকে বাস ধরে বারানসির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিন অভিযুক্ত। বারানসি স্টেশন থেকেই গুড়িয়া সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 10:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).