Uttar Pradesh: বন্ধুত্বের নৃশংস পরিচয়, মদের নেশা করিয়ে পিটিয়ে খুনের অভিযোগ
তিন দিন ধরে বাড়িতে না ফেরায় মৃত ক্যাব চালক রামাচলের স্ত্রী পুলিশের কাছে যান স্বামীর নিখোঁজ হওয়ার মামলা দায়ের করতে। শুরু হয় রামাচলের খোঁজ।
লখনউ, ১০ ফেব্রুয়ারিঃ বন্ধুকে মদের নেশা করিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করল তিন যুবক। বন্ধুত্বের নৃশংস পরিচয় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে। টাকার জন্যে যুবককে পিটিয়ে খুন করল তিন বন্ধু মিলে। বন্ধুর লাশ কুয়োয় ফেলে পালায় অভিযুক্তরা।
আরও পড়ুনঃ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গর্ভবতী মা এবং ২ বছরের শিশুর, গ্রেফতার অভিযুক্ত স্বামী-শ্বশুর
তিন দিন ধরে বাড়িতে না ফেরায় মৃত ক্যাব চালক রামাচলের স্ত্রী পুলিশের কাছে যান স্বামীর নিখোঁজ হওয়ার মামলা দায়ের করতে। শুরু হয় রামাচলের খোঁজ। মৃতার মোবাইল ফোন ট্রেস করে উদ্ধার হয় তাঁর মরদেহ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।
আরও পড়ুনঃ অসহনীয়, ৪ বছরের সন্তানকে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ মহিলার
পুলিশ জানিয়েছে, ক্যাব চালক রামাচলকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। রাম সুফল (৩০), রাকেশ কুমার (২৫), সচিন সিং (২০)। মৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিলেন রামাচল। ৩ দিন পার হয়ে যাওয়ার পরেও তাঁর স্বামী বাড়ি ফিরছে না দেখে পুলিশের দারস্ত হন তিনি। এরপরই খোঁজ শুরু হয়। ৪ ফেব্রুয়ারি উদ্ধার হয়েছে নিখোঁজ রামাচলের মৃতদেহ।
পুলিশি জেরায় ৩ অভিযুক্ত জানিয়েছে, টাকার জন্যে তাঁরা রামাচলকে খুন করে। লোহার রোড দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করে তাঁর ক্যাব বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তাঁরা।
(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

