Kothari Brothers: '৩৩ বছর ধরে অপেক্ষায় ছিলাম', বলছেন রাম ও শরদ কোঠারির বোন
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য ৩৩ বছর ধরে অপেক্ষায় ছিল কলকাতার কোঠারি পরিবার। সাংবাদিকের মুখোমুখি হয়ে একথাই জানালেন ১৯৯০ সালে বাবরি মসজিদের উপরে গেরুয়া পতাকা লাগাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত রাম ও শরদ কোঠারির বোন।
কলকাতা: অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) প্রতিষ্ঠার জন্য ৩৩ বছর ধরে অপেক্ষায় ছিল কলকাতার (Kolkata) কোঠারি পরিবার (Kothari family)। সাংবাদিকের মুখোমুখি হয়ে একথাই জানালেন ১৯৯০ সালে বাবরি মসজিদের উপরে গেরুয়া পতাকা লাগাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত রাম ও শরদ কোঠারির বোন। তারপর থেকেই রাম মন্দিরের প্রতীক্ষায় দিন গুণছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। আরও পড়ুন: Suchana Seth: খুনের পর ছেলের দেহ খেলনা, জামাকাপড়ের আস্তরণে লুকিয়ে রাখে সূচনা
৯০ সালের ৩০ অক্টোবর বিতর্কিত বাবরি মসজিদের (Babri Mosque) উপরে গেরুয়া পতাকা (Saffron flag) তুলেছিলেন রাম ও শরদ দুই ভাই। পরে ২ নভেম্বর বাবরি মসজিদের চারপাশে থাকা করসেবকদের উপরে প্রকাশ্যে গুলি চালানোর নির্দেশ দেয় মুলায়ম সিং-এর সরকার। আর তাতেই অন্যান্য করসেবকদের মতো রাম জন্মভূমি মন্দিরের জন্য আন্দোলন করতে গিয়ে শহিদ হন রাম শরদ কোঠারি, দুই ভাই।
তাঁদের সেই আন্দোলনের লক্ষ্যই আজ পূরণ হতে চলেছে। আগামী ২২ জানুয়ারি দ্বারোদঘাটন হবে অযোধ্যার রাম মন্দিরের। আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন রাম ও শরদ কোঠারির বোন পূর্ণিমা।
এপ্রসঙ্গে তিনি বলেন, "গত ৩৩ বছরে এই প্রথম জয়ের স্বাদ পেয়েছি। আমাদের ভাইদের আত্মবলিদানের পর আমরা ৩৩ বছর ধরে অপেক্ষা করেছি। আর এখন আমরা খুব খুশি। ৩৩ বছর আগে আমার ভাইদের সঙ্গে যা হয়েছিল তার কিছুই ভুলিনি আমরা। আর আজকে আমরা নিজেদের চোখের সামনে সুবিশাল রাম মন্দিরকে দেখতে সক্ষম হচ্ছি। কিন্তু, একটা সময় আমরা সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে কোনওদিন আর হয়তো এর সাক্ষী থাকতে পারব না। আজ আমি খুশি ও গর্বিত, কারণ আমার ভাইদের বলিদান আজকে সম্মান পাচ্ছে।" আরও পড়ুন: Sandeshkhali: সন্দেশখালিকাণ্ড প্রথম গ্রেফতার, পুলিশের জালে ধরা পড়ল ২ অভিযুক্ত
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

