Suchana Seth: খুনের পর ছেলের দেহ খেলনা, জামাকাপড়ের আস্তরণে লুকিয়ে রাখে সূচনা

চিত্রদুর্গে সূচনার গ্রেফতারির পর খেলনা এবং জামাকাপড়ের আস্তরণ সরাতে পুলিশের বেশ কিছুক্ষণ সময় লাগে। এরপর সূচনাকেই পুলিশ জানায়, ব্যাগের ভিতর কী আছে দেখাতে। খেলনা, জামাকাপড়ের সারি সরাতেই যখন এক ছোট্ট ছেলের দেহ বেরিয়ে আসে, তা কার বলে প্রশ্ন করে পুলিশ।

Suchana Seth: খুনের পর ছেলের দেহ খেলনা, জামাকাপড়ের আস্তরণে লুকিয়ে রাখে সূচনা
Suchana Seth (Photo Credits: X)

পানাজি, ১২ জানুয়ারি: ছেলেকে হত্যার পর তার ছোট্ট দেহের নাগাল যাতে পুলিশ (Police) না পায়,তার জন্য সারি সারি খেলনা এবং জামাকাপড়ের নীচে লুকিয়ে রাখে সূচনা। পুলিশ যখন সূচনার (Suchana Seth) কালো ব্যাগের তল্লাশি শুরু করে, সেই সময় প্রথমে চার বছরের ছোট্ট ছেলের দেহ চোখে পড়েনি। সেখানে প্রচুর খেলনা এবং জামাকাপড় রাখা ছিল। খেলনা এবং জামাকাপড়ের আস্তরণ সরাতেই বেরিয়ে পড়ে সূচনার ছেলের নিথর দেহ। গ্রেফতারির পর সূচনার ছেলের দেহ কীভাবে সামনে আসে, সে বিষয়ে এমনই তথ্য প্রকাশ করা হয় পুলিশের তরফে।

চিত্রদুর্গে সূচনার গ্রেফতারির পর খেলনা এবং জামাকাপড়ের আস্তরণ সরাতে পুলিশের বেশ কিছুক্ষণ সময় লাগে। এরপর সূচনাকেই পুলিশ জানায়, ব্যাগের ভিতর কী আছে দেখাতে। খেলনা, জামাকাপড়ের সারি সরাতেই যখন এক ছোট্ট ছেলের দেহ বেরিয়ে আসে, তা কার বলে প্রশ্ন করে পুলিশ। কোনওরকম রাখঢাক না করে সূচনা জানিয়ে দেয়, এটা তার ছেলে। এরপর পুলিশের সঙ্গে আর একটাও কথা বলেনি সূচনা। খুনের কারণ কী, নিজেকে বাঁচানোর চেষ্টা কোনও কিছুই করতে দেখা যায়নি সূচনাকে। নিস্পৃহভাবে পুলিশের সঙ্গে থানায় চলে যায় বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানির সিইও।

আরও পড়ুন: Suchana Seth: ছেলের সঙ্গে স্বামী কেন দেখা করবে? আদালতের নির্দেশ নিয়ে সূচনার অসন্তোষ ভরা চিঠি উদ্ধার

তবে সূত্রের তরফে জানা যাচ্ছে, পুলিশর প্রাথমিক জেরায় সূচনা দাবি করে, এক বন্ধুর বাড়িতে রয়েছে তার ছেলে। পরে অবশ্য সূচনার ওই দাবি মিথ্যে প্রমাণিত হয় এবং প্রকৃত সত্যি বেরিয়ে আসে।

(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).