Mominpore Violence: কলকাতা পুলিশে নেই আস্থা, বিরোধীদের দাবী মেনে মোমিনপুর ঘটনার তদন্তে এবার জাতীয় তদন্তকারী সংস্থা

লক্ষ্মীপুজোর রাতে ও তার পরদিন সকালে মোমিনপুরে বোমা বিস্ফোরণ ঘটে এবং হিংসার আগুন ছড়িয়ে পড়ে। একাধিক দোকানে ভাঙচুর করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইক।

Mominpore Violence: কলকাতা পুলিশে নেই আস্থা, বিরোধীদের দাবী মেনে মোমিনপুর ঘটনার তদন্তে এবার জাতীয় তদন্তকারী সংস্থা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই মোমিনপুর ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার বিকালেই তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে একটি FIR করে এই ঘটনার তদন্তভার হাতে নিচ্ছে তারা।

এই ঘটনায় পাঁচটি FIR করে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ। কিন্তু  কেন্দ্রীয় স্বরাষ্ট্র  মন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা নতুন করে একটি FIR করে এই ঘটনার তদন্তভার হাতে নিচ্ছে

লক্ষ্মীপুজোর রাতে ও তার পরদিন সকালে মোমিনপুরে বোমা বিস্ফোরণ ঘটে এবং হিংসার আগুন ছড়িয়ে পড়ে। একাধিক দোকানে ভাঙচুর করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইক। ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়।

(The above story first appeared on LatestLY on Oct 19, 2022 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).