Madhya Pradesh: প্রেমিকার অন্যত্র বিয়ের ঠিক হতেই চটলেন যুবক, বাবা-মা-দাদাক পিটিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
প্রাথমিকভাবে এই ঘটনার অভিযোগ নিতে অস্বীকার করছিলেন স্থানীয় পুলিশ। এরপর হিন্দু সংগঠনের কর্মীদের হস্তক্ষেপের পরে মহিলা এবং তার বাবা উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ।
ভোপাল, ৩১ মার্চঃ প্রেমিকার অন্যত্র বিয়ের ঠিক হওয়ার খবর মিলতেই তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। বিয়ে ভেস্তে দিতে প্রেমিকাকে ধর্ষণও করেন অভিযুক্ত সেলিম খান। ৩০ মার্চ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অশোক নগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যে ৬ নাগাদ কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে তরুণীর বাড়িতে হামলা করেন ওই যুবক। তাঁদের সঙ্গে ছিল লোহার রড, ধারালো তলোয়ার। প্রথমে ভয় দেখিয়ে প্রেমিকাকে তুলে আনার চেষ্টা করেন তিনি। পরিবার বাধা দিতে গেলে তরুণীর বাবা, মা, দাদাকে মারধর করে প্রেমিকাকে ওই যুবক ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর তাঁকে তুলে নিয়ে যেতে উদ্যত হলে চিৎকার শুরু করেন তরুণী। তাঁর চিৎকার শুনে জড়ো হয় স্থানীয়রা। ক্ষুব্ধ প্রতিবেশীরা তাঁকে বাধা দিতে এলে তরুণীকে রেখেই ঘটনাস্থল ছেড়ে পালায় সেলিম এবং তাঁর বন্ধুরা। এরপরেই পুলিশের দারস্ত হয় নির্যাতিতার পরিবার। অপহরণের চেষ্টা, শারীরিক নির্যাতন, ধর্ষণ, মারধর সহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রজু হয়েছে।
দেখুন ভিডিয়ো...
MP में जंगलराज!
अशोकनगर: बच्ची से पहले रेप फिर दूसरे लड़के से शादी पक्की होने पर तलवार लहराते घर पहुंचे आरोपी#MadhyaPradesh #Ashoknagar #crime #ndtvmpcg pic.twitter.com/9fvkxPxilZ
— NDTV MP Chhattisgarh (@NDTVMPCG) May 31, 2024
মারধরের চোটে তরুণীর বাবা এবং দাদার হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে এই ঘটনার অভিযোগ নিতে অস্বীকার করছিলেন স্থানীয় পুলিশ। এরপর হিন্দু সংগঠনের কর্মীদের হস্তক্ষেপের পরে মহিলা এবং তার বাবা উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on May 31, 2024 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

