Karnataka Shocker: ছাত্রীর মায়ের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে বরখাস্ত শিক্ষক, আপত্তিকর ভিডিও ভাইরাল
এবার ছাত্রের মাকে যৌনতায় বাধ্য করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল ওই শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka ) রায়চুরের সিংহাপুরা সরকারি স্কুলের।
রাইচুর, ৪ জুলাই: এবার ছাত্রের মাকে যৌনতায় বাধ্য করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল ওই শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka ) রায়চুরের সিংহাপুরা সরকারি স্কুলের। অভিযুক্ত শিক্ষকের নাম মহম্মদ আজহারউদ্দিন। রবিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সে স্কুলের পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করে। আরও পড়ুন-Sidhu Moosewala Murder Case: সিধু মুসাওয়ালা হত্যাকাণ্ডে জড়িত আরও এক আততায়ীকে ধরল পুলিশ
এহেন গুরুতর অভিযোগের পর ওই শিক্ষককে তো আর সর্বসমক্ষে রাখা যায় না। তাই রায়চুর জেলার জনশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মহম্মদ আজহারউদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ জারি করেছেন।
পুলিশ জানিয়েছে, ছাত্রীর মায়ের অভিযোগ, মেয়েকে টিউশন ও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষক তাঁর সঙ্গে প্রায় জোর করে যৌন সম্পর্ক তৈরি করে। সেই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করে রাখে অভিযুক্ত শিক্ষক। তারপর সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতা মহিলাকে হুমকি দিতে থাকে এই বলে, সবসময় অভিযুক্ত শিক্ষকের কথামতো নির্যাতিতাকে চলতে হবে। নাহলে সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। আক্ষরিখ অর্থেও সেই কুকর্মও করেছে অভিযুক্ত শিক্ষক।
এরপরেই কারাতাগি থানায় অভিয়োগ দায়ের করেন ওই শিক্ষক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত শিক্ষক স্কুল পড়ুয়দের সঙ্গেও দুর্ব্যবহার করত। তাদের গোপনাঙ্গে হাত দেওয়াই ছিল তার মূল লক্ষ্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
(The above story first appeared on LatestLY on Jul 04, 2022 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

