Gujarat Shocker: ক্যানসারের দাপটে বাঁচার আশা ক্ষীণ, মৃত্যুর পর ছেলেমেয়েদের কী হবে? দুশ্চিন্তায় ২ সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা

পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Gujarat Shocker: ক্যানসারের দাপটে বাঁচার আশা ক্ষীণ, মৃত্যুর পর ছেলেমেয়েদের কী হবে? দুশ্চিন্তায় ২ সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা
মেরামান ভাই (ছবিঃX)

নয়াদিল্লিঃ শরীরে বাসা বেঁধেছে ক্যানসার(Cancer)। সম্প্রতি চিকিৎসক(Doctor) জানিয়ে দেন, আর বাঁচার আশা নেই। মৃত্যুর পর ছেলেমেয়েদের দেখভাল কে করবে? দুশ্চিন্তায় চরম পদক্ষেপ করলেন ব্যক্তি। দুই সন্তানকে খুন করে আত্মঘাতী ক্যানসার রোগী। ঘটনাটি ঘটেছে গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার লাম্বা গ্রামে। ওই যুবকের নাম মেরামান ভাই। বয়স ৪০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বাঁচার আশা ক্ষীণ হয়ে আসায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়ে তাঁর। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে চরম পদক্ষেপ করার পরিকল্পনা করে ফেলেন। ঘটনার দিন অফিসে গিয়েছিলেন তাঁর স্ত্রী। দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন মেরমান।

দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী ক্যানসার রোগী

এদিনই পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের ছেলেকে বিষ দেন তিনি। খাবারে বিষ মেশানো হয়। এরপর নিজেও সেই বিষ খান। অফিস থেকে বাড়ি ফিরে স্বামী ও দুই সন্তানের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশে। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

ক্যানসারের দাপটে বাঁচার আশা ক্ষীণ, মৃত্যুর পর ছেলেমেয়েদের কী হবে? দুশ্চিন্তায় ২ সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা

(The above story first appeared on LatestLY on Oct 08, 2025 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).